ঢাকা-১ আসনে সালমান রহমান মনোনীত হওয়ায় শোকরানা মাহিফল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নৌকা প্রতীকে নির্বাচন করতে দল থেকে সালমান এফ রহমানকে মনোনীত করে চূড়ান্ত  চিঠি দেওয়ায় দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শুকরিয়া আদায়ে গতকাল ঢাকার নবাবগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো শোকরানা মাহিফলের আয়োজন করে। গতকাল সোমবার বাদ আছর কলাকোপা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়।

মাহিফলে নেতারা বলেন,  ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী  চূড়ান্তকরণে জননেত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আমরা নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেত্রীকে ধন্যবাদ জানাই। সালমান এফ রহমান শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা,  তাই ওনাকে আমরা মহাজোটের প্রার্থী হিসেবে পেয়ে খুবই খুশি। কারণ রাজধানীর কাছে থেকেও আমাদের এ অঞ্চল এখনো অনুন্নত। আমরা সবাই মিলে পরিশ্রম করে এ আসন থেকে সালমান রহমানকে  যদি নৌকা মার্কায় বিপুল ভোটে জয়ী করতে পারি, তাহলে আমাদের এলাকায় অনেক কাজ হবে।

দোয়া মাহিফলে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল,  কলাকোপা ইউনিয়ন আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন রুমী প্রমুখ। পরে শেখ হাসিনা ও সালমান এফ রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে  দোয়া করা হয়।