পুত্র সন্তানের জনক হলেন ওয়াটসন
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২০:১৩
প্রথমবারের মত পিতা হলেন অস্ট্রেলিয় ক্রিকেটার শেন ওয়াটসন। ভারত সফরের মাঝামাঝি শৃংখলা ভঙ্গের কারণে এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়ে দেশে ফেরা এই অজি সহঅধিনায়কের স্ত্রী লী বৃহস্পতিবার একটি পুত্র সন্তানের জন্ম দেন।
স্থানীয় এইজ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, নবজাতকের নাম রাখা হয়েছে উইল। ওয়াটসন-লী দম্পতির প্রথম সন্তানটি এ মাসের শেষ দিকে ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ২২ মার্চ দিল্লি¬তে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে খেলার কথা ছিল না ওয়াটসনের। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব তার সহকারী যেন দলে ফিরে আসেন। -বাসস