‘মেসি-রোনালদো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাতেই সেরা হয়েছেন’

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৭:০৭

এক দশকেরও বেশি সময় বিশ্ব ফুটবলে রাজত্ব করেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৩টি ব্যালন ডি'অর নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন তারা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় খেলার সময় তাদের এই দ্বৈরথ তুঙ্গে ওঠে।

মেসি-রোনালদোর মধ্যে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়না ছিল। আর সেটাই তাদের সেরা বানিয়েছেন বলে মনে করেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচের মতে, তীব্র এই প্রতিদ্বন্দ্বিতা না থাকলে এই দুই মহাতারকার ক্যারিয়ার এত দীর্ঘ ও সফল হতো না।  

Ballon d'Or: Cristiano Ronaldo can inspire Lionel Messi to win again, says  Graham Hunter | Football News | Sky Sports

ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোমারিওর সঙ্গে আলাপচারিতায় গার্দিওলা বলেন, ‘আমার মনে হয় তারা দুজনই একে অপরকে দারুণভাবে সাহায্য করেছে। মেসির সামনে যদি ক্রিশ্চিয়ানো না থাকতো, কিংবা ক্রিশ্চিয়ানোর সামনে মেসি, তাহলে হয়তো তাদের ক্যারিয়ার আরও সংক্ষিপ্ত হতো। কিন্তু তারা সবসময় একে অপরকে নজরে রাখত। অন্যজন কী করছে তা দেখে তাদের মনে হতো: আমি ওর চেয়ে ভালো হতে চাই, ওর চেয়ে বেশি জিততে চাই।’

রোনালদোকে কখনো কোচিং না করালেও পর্তুগিজ মহাতারকার মানসিকতার প্রশংসা করেন গার্দিওলা। তিনি বলেন, ‘সে (রোনালদো) আরেকজন লড়াকু যোদ্ধা, যে জেতা এবং নিজেকে প্রমাণ করা ছাড়া আর কিছুই ভাবে না। ডান পা, বাঁ পা কিংবা হেড—সব দিক থেকেই সে অসাধারণ।’

বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা

অন্যদিকে, বার্সেলোনায় মেসিকে নিয়ে চার মৌসুমে দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগাসহ ১৪টি শিরোপা জেতেন গার্দিওলা। তিনি বলেন, ‘মেসি! যখন আপনার দলে এত ভালো খেলোয়াড় থাকবে, তখন আপনি নিজেও ভালো হয়ে উঠবেন। চার বছরের কোচিংয়ে আমি তাকে একদিনও অনুশীলন মিস করতে দেখিনি। প্রতি তিন দিন পরপর তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করার মতো ধারাবাহিকতা আর কারও নেই।’

ইত্তেফাক/জেডএইচ