কাউখালীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২০:৪২
কাউখালীতে গতকাল শুক্রবার কাউখালী জয়কুল আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে দুই শতাধিক ছাত্র/ছাত্রী অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম। সাবেক মন্ত্রী আলহাজ্ব এম মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম, আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, এম মজিবুর রহমান নাসিম, কলেজের অধ্যক্ষ রতন কুমার ঘোষ প্রমুখ।