স্বাধীনতা কাপ ফুটবল
নৌবাহিনী চূড়ান্ত পর্বে
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২০:৪৩
সার্ভিসেস দল নৌবাহিনী স্বাধীনতা দিবস কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উঠেছে। গতকাল কমলাপুর স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে ম্যাচে গোল শুন্য অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে নৌবাহিনী ৩-১ গোলে ম্যাচ জিতেছে। শেষ দল হিসাবে নৌবাহিনী চুড়ান্ত পর্ব নিশ্চিত করে। তবে নৌবাহিনী চুড়ান্ত পর্বের প্রথম ম্যাচেই মোহামেডানের মুখোমখি হবে। আগামিকাল শুরু হবে এটিএন বাংলা স্বাধীনতা কাপ ফুটবল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক দিনে তিনটি ম্যাচ হবে। বিকাল সোয়া তিনটায় আবাহনী ফরাশগঞ্জ, সোয়া পাঁচটায় মোহামেডান নৌবাহিনী এবং সন্ধ্যা সোয়া সাতটায় শেখ জামাল খেলবে সকার ক্লাবের বিরুদ্ধে।