তোশিবা পোর্টেবল হার্ডডিস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২০:৩৭
সেইফ আইটি সার্ভিসেস বাজারে নিয়ে এসেছে তোশিবা ব্র্যান্ডের ৫০০ জিবি স্টোরেজের পোর্টেবল হার্ডডিস্ক। ক্যানভায়ো সিরিজের ইউএসবি ২.০ ইন্টারফেসের হার্ডডিস্কটি প্লাগ অ্যান্ড প্লে পদ্ধতিতে কাজ করে বলে কোনো ধরনের সফটওয়্যার ইন্সটল করতে হবে না। এতে আছে ২.৫” সাটা ড্রাইভ ইন্টারফেস এবং এনটিআই ব্যাকআপনাও ইজেড সফটওয়্যার। ফলে ডাটা ব্যাকআপ, স্টোর ও সিনক্রোনাইজ করা যায়। এতে অপারেটিং সিস্টেমও ব্যাকআপ রাখা যায়। রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। মূল্য ৫,৪০০ টাকা। ফোন :০১৮১৭১৪৯৩০৫।