ফিরছেন ভেট্টোরি
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:০৩
প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে প্রস্তুত নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। নিউজিল্যান্ডের ঘরোয়া ফোর্ড ট্রফির অস্টম রাউন্ডে নর্দান ডিস্ট্রিক্ট ঘোষিত দলে আছেন ভেট্টোরি। গত বছর শ্রীলংকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে এ্যাচিলিজ ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। এ ইনজুরির কারণে নিউজিল্যান্ড দলের হয়ে শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকা সফরের পর নিজ মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলতে পারছেন না ভেট্টোরি। তবে, ঘরোয়া ক্রিকেটের মধ্য দিয়ে আবারও দলে দেখা যাবে নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারকে।