কাউখালীতে ভলিবল টুর্নামেন্ট

কেউন্দিয়া চ্যাম্পিয়ন

পিরোজপুরের কাউখালীতে গতকাল রবিবার পুরাতন হাসপাতাল বালুর মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ডাঃ ধীরেন সিকদার স্মৃতি ভলিবল টুর্নামেন্টে কেউন্দিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে দলটি কাউখালী নবীন একাদশকে হারিয়ে দেয়। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিব খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, মহিলা ভাইস-চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রশিদ মিল্টন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ প্রমুখ।