নোটিশ বোর্ড

বাসন্তী স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাসন্তী লাল সবুজকে প্রাধান্য দিয়ে নতুন ডিজাইনের পোশাক এনেছে। এর পাশাপাশি থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ছেলেমেয়েদের ফতুয়া, টি-শার্ট। বাহারি রং ও ভিন্ন ভিন্ন হাতের কাজের এসব পোশাকের দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালেই রয়েছে। বাসন্তীর সব শোরুমে এসব পোশাক পাওয়া যাবে। নগরদোলা প্রতি বছরের মতো এ বছরও নগরদোলা নিয়ে এসেছে স্বাধীনতার মাসে স্বাধীনতার পোশাক। লাল-সবুজের নান্দনিকতায় নগরদোলার স্বাধীনতার পোশাক সম্ভারে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ছেলে-মেয়েদের ফতুয়া এবং বাচ্চাদের সব ধরনের পোশাক। বাবা-মায়ের পোশাকের সাথে মিল রেখে করা হয়েছে বাচ্চাদের পোশাক। এ সমস্ত পোশাকসমূহে কারুকাজ হিসেবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, ব্লক, কারচুপি ও অন্যান্য কাজ। পোশাকে রং নির্বাচনের ক্ষেত্রে বিজয়ের প্রচলিত লাল-সবুজের পাশাপাশি অন্যান্য রংগুলো এসেছে পোশাক ও স্বাধীনতার মর্যাদার সাথে সমন্বয় রেখে। পোশাকের দাম নির্ধারণ করা হয়েছে ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতা ও সাধ্যের মধ্যে। এসব পোশাক পাওয়া যাবে নগরদোলার সব আউটলেটে। রঙ স্বাধীনতার এই মার্চ মাস জুড়ে তাই লাল সবুজকে নিয়েই রঙ-এর যত আয়োজন। রঙ-এর স্বাধীনতা দিবসের আয়োজনে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়। রঙ-এর স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন শাড়ি, থ্রিপিস, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, মগ, টুপি ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশ সংবলিত লেখা ও লাল-সবুজ রঙের মাধ্যমে উঠে এসেছে দেশীয় ভাবনার পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান এসেছে ডিজাইনের অনুষঙ্গ হিসেবে। কাজের মাধ্যম হিসেবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওর্য়াক, স্ক্রিন ইত্যাদি। এ ছাড়া স্বাধীনতা দিবসে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য রঙ-এ রয়েছে গিফট্ ভাউচার। যেকোনো শোরুম থেকে ৫০০ থেকে ৫০০০ টাকা মূল্যের এসব ভাউচার ব্যবহার করে কেনা যাবে পছন্দসই সামগ্রী। কে ক্র্যাফট স্বাধীনতার মাসে কে ক্র্যাফট আয়োজন করেছে স্বাধীনতার পোশাকের একটি বিশেষ কালেকশন। পহেলা মার্চ থেকে প্রতিটি কে ক্র্যাফট আউটলেটে এই কালেকশনের পোশাক পাওয়া যাচ্ছে। প্রধানত সুতি কাপড়ে তৈরি এ কালেকশনে রঙ হিসেবে ব্যবহূত হয়েছে সবুজ ও লাল। নিজস্ব উইভিং ডিজাইনে লাল-সবুজে শাড়ি, টাই অ্যান্ড ডাই শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ও টপস, পাঞ্জাবি, টি-শার্ট, শাল, ব্যান্ডানা, স্কার্ফের একটি সমৃদ্ধ আয়োজন করা হয়েছে। এ আয়োজনে শিশুদের জন্যও পোশাক থাকছে। এসব পোশাক পাওয় যাবে কে ক্র্যাফটের সকল শোরুমে। ফারজানা শাকিলস মেকওভার গ্রীষ্মকালে ত্বক এবং চুলের যত্নে ফারজানা শাকিলস মেকওভার স্যালন শুরু করতে যাচ্ছে নতুন কিছু সার্ভিস। একেবারেই ভেষজ উপাদান দিয়ে বিশেষ থেরাপিস্টের তত্ত্বাবধানে এ সার্ভিসগুলো পাওয়া যাচ্ছে। আর এর পাশাপাশি বডি ও হেয়ার ট্রিটমেন্টগুলোও পাবেন অবিশ্বাস্য ডিসকাউন্ট মূল্যে। যোগাযোগ :৯১১৬০৫৭, ৮৮১২২১৫। বাংলার মেলা বাংলার মেলা স্বাধীনতা দিবসের পোশাকে যেমন স্বাধীনতার কথা ফুটিয়ে তুলেছে তেমনি রয়েছে দেশীয় ঐতিহ্যের আমেজ। খাদি ও সুতি কাপড়ে ব্লক, স্ক্রিন্ট প্রিন্ট ও মেশিন এমব্রয়ডারিতে করা হয়েছে ফতুয়া, শার্ট, পাঞ্জাবি। এ ছাড়া রয়েছে সাদা, লাল, সবুজে ব্লক, কাঁথা ও সিকোয়েন্সের কাজ। বড়দের সাথে ম্যাচিং ডিজাইনে বাচ্চাদের পোশাক করা হয়েছে এবারের স্বাধীনতা দিবসের কালেকশনে। বনানীতে ফুজিফিল্ম সম্প্রতি ফুজিফিল্ম ডিজিটাল ক্যামেরা প্রথমবারের মতো রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ লোকেশন বনানীতে ফুজিফিল্ম ব্র্যান্ডেড ডিজিটাল ক্যামেরা ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ ছাড়াও বাংলাদেশে প্রথমবারের মতো ফুজিফিল্ম তার সব ধরনের পণ্যের জন্য ৫ বছর মেয়াদি গ্যারন্টি সুবিধা দিচ্ছে। গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই ফুজিফিল্ম নতুন এই উদ্যোগ নিয়েছে। ফুজিফিল্মের নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরের ঠিকানা :৫৭/বি, কামাল আতার্তুক এভিনিউ, বনানী। [ ইকবাল টাওয়ার ও বনানী কেএফসি-র ঠিক বিপরীতে। মুসলিম কালেকশন নতুন ডিজাইনের আকর্ষণীয় সুতি শার্ট নিয়ে এসেছে মুসলিম কালেকশন। সব সময়ই ঋতুনির্ভর শার্ট তৈরি করে মুসলিম কালেকশন। আর তাই এসময়ের শার্টে ফুটে উঠেছে ঋতুরাজ বসন্ত ও ফাল্গুনের আবহ। শর্ট ও লং এসব চেক ও স্ট্রাইপ শার্টের কাটিংয়ে আনা হয়েছে ভিন্নতা। ফরমাল ও ক্যাজুয়াল শার্টে প্রাধান্য পেয়েছে সাদা, হালকা সবুজ, খয়েরি, গোলাপী, লাল, নীল, বেগুনি রং। মুসলিম কালেকশনের এ পোশাকগুলো পাওয়া যাবে এর শোরুমে। উপস্ স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্যাশন হাউস উপসে্র সকল পণ্যের উপর ১৩ থেকে ২১ শতাংশ ছাড় চলছে। পুরো মার্চ মাসজুড়ে এই ছাড় চলবে শুধুমাত্র শাহবাগ আজিজ মার্কেটের আউটলেটে। সম্প্রতি ১৫/এ র্যাংকিন স্ট্রিট (২য় তলা) ওয়ারীতে নতুন প্রতিষ্ঠান ৭ আনায় উদ্বোধন হয়েছে উপসে্র দ্বিতীয় শোরুম। দুটি শোরুমেই পাওয়া যাবে ছেলে এবং মেয়েদের এক্সক্লুসিভ, ফরমাল ও ক্যাজুয়াল পোশাক। গ্রিটিন্স লাল সবুজের নান্দনিকতায় গ্রিটিন্স এনেছে নতুন ডিজাইনের টপস, টি-শার্ট। গরমের জন্য আরামদায়ক ও আকর্ষণীয় এসব পোশাকের ডিজাইনেও আছে ভিন্নতা। পোশাকে রং নির্বাচনের ক্ষেত্রে বিজয়ের প্রচলিত লাল-সবুজের পাশাপাশি অন্যান্য রঙও আছে এসব পোশাকে। এ ছাড়া গ্রিটিন্সে পাওয়া যাবে মেয়েদের সব ধরনের পার্টি পোশাক, সানগ্লাস, লেডিস ব্যাগ, জুয়েলারি। এসব কিছু পাওয়া যাবে গ্রিটিন্সের সব শোরুমে। ধান শালিক গরম আসা মাত্রই বুটিকস হাউস ধান শালিক এনেছে গরমের নতুন পোশাক। বিশেষ আয়োজন হিসেবে রয়েছে সুতি কাপড়ের তৈরি টি-শার্ট, পলো টি-শার্ট। এ ছাড়া শার্ট পাঞ্জাবি ও লেডিস টপস ইত্যাদি। ধান শালিকের এসব পোশাক পেতে খোঁজ করুন ধান শালিকের শোরুমে। আই আর্ট শুধুমাত্র পোশাকে নয়, চশমায়ও ফ্যাশনের অনেক কিছু ফুটিয়ে তুলতে পারেন। এই গরমে রোদ, ধূলাবালি থেকে চোখকে মুক্ত রাখার জন্য এবং ফ্যাশনকে ঠিক রাখতে চশমা পড়তে হবে। অফিসে কিংবা বিভিন্ন ধরনের পার্টিতে চেহারা ও পোশাকের সাথে মিল রেখে ফ্রেম, সানগ্লাস ও কন্টাক্টল্যান্স ব্যবহার আপনাকে আরও ফ্যাশনেবল করে তোলে। এখানে অভিজ্ঞ চোখের ডাক্তারও রয়েছেন। ধানমন্ডিতে ‘এ এন্ড ডব্লিউ’ আমেরিকার বিখ্যাত এ এন্ড ডব্লিউ ফাস্টফুড চেইন কোম্পানি তাদের দ্বিতীয় আউটলেট উদ্বোধন করেছে ঢাকার ধানমন্ডিতে। সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ধানমন্ডিস্থ সাত মসজিদ রোডে গ্রিন অক্ষয় প্লাজায় এর নতুন আউটলেটটির গ্র্যান্ড ওপেনিং করা হয়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এ এন্ড ডব্লিউ-এর প্রথম যাত্রা শুরু হয়েছিল। আর বাংলাদেশে রেস্টুরেন্টটি প্রথম যাত্রা শুরু হয় ২০০৪ সালে নগরীর গুলশানে। আমেরিকার আইটেম হটডগ, মোজা বার্গার, রুট বিয়ার ইত্যাদি খাবারের জন্য রেস্টুরেন্টটি অনন্য। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত রেস্টুরেন্টটি খোলা থাকবে।