আসুস গ্রাফিক্স কার্ড

গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের জিটিএক্স৬৬০-ডিসি২ও-২জিডি৫ মডেলের হাই-এন্ড গ্রাফিক্স কার্ড। এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৬৬০ গ্রাফিক্স ইঞ্জিনের এই গ্রাফিক্স কার্ডটি পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের, যাতে রয়েছে ২ জিবি ডেডিকেটেড ভিডিও মেমোরি। হাই-এন্ড গেম ও গ্রাফিক্সের কাজের জন্য সুপার অ্যালয় পাওয়ারের কার্ডটিতে রয়েছে ডাইরেক্ট সিইউ-২ থার্মাল ও জিপিইউ টুইক ফিচার। এর ক্লক স্পিড, ভোল্টেজ, ফ্যান পারফরম্যান্স নিয়ন্ত্রণযোগ্য। ডিরেক্টএক্স ১১.১, মাল্টি-জিপিইউ, এইচডিসিপি সমর্থন করে। রয়েছে ডিভিআই আউটপুট, এইচডি-এমআই আউটপুট প্রভৃতি। মূল্য ২৬,০০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।