অফার

স্মার্ট টেকনোলজিস :রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে চলমান সিটি আইটি মেলায় বিভিন্ন ল্যাপটপে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস। এই অফারে স্যামসাং ব্র্যান্ডের প্রতিটি ল্যাপটপের সাথেই থাকছে স্ক্র্যাচকার্ড ঘষে নিশ্চিত পুরস্কার। এসব পুরস্কারের মধ্যে থাকছে ৪৬” স্যামসাং স্মার্ট টিভি, ঢাকা-নেপাল-ঢাকা এয়ার টিকেট, গ্যালাক্সি ট্যাব২ এবং গিফট ভাউচারসহ অসংখ্য উপহার। এইচপি ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপে মডেলভেদে গিফট হিসেবে থাকছে এইচপি মাউস কিংবা টি-শার্ট। এ ছাড়া প্রতিটি তোশিবা ল্যাপটপের সাথে রয়েছে ১,০০০ টাকার শপিং ভাউচার। ইউনিক বিজনেস সিস্টেমস :মেলায় বিভিন্ন অফার নিয়ে অংশগ্রহণ করছে ইউনিক বিজনেস সিস্টেমস। তাইওয়ানের এমএসআই ব্র্যান্ডের নেটবুক ইউ১৮০-এর সাথে থাকছে একটি এটেক স্পিকার ও একটি পেনড্রাইভ একদম ফ্রি। এই নেটবুকে রয়েছে ১.৮৬ গিগাহার্জ গতির ইনটেল অ্যাটম এন ২৮০০ ডুয়েল কোর প্রসেসর, ১ জিবি ডিডিআর৩ র্যাম, ৩২০ জিবি হার্ডডিস্ক এবং ফ্রি ডস অপারেটিং সিস্টেম। এই নেটবুকের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় তুলনামূলকভাবে অনেক বেশি। এর মূল্য রাখা হয়েছে ১৯,৮০০ টাকা। ২২৩/১ নম্বর দোকানে পাওয়া যাবে এই নেটবুকটি।