আশার আলো জাগিয়েছে থলপাড়া সরকারি প্রাইমারি স্কুল

ইচ্ছা থাকলে যে উপায় হয় তার প্রতিফলন ঘটিয়েছে নিভৃত এক পল্লীর থলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা । প্রাথমিক বিদ্যালয়ের অধীনে সমাপনী (পিএসসি) ও বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফলের জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৭৫ বছর পর এলাকাবাসী সোমবার সংবর্ধিত করলেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং কোমলমতি ছাত্র-ছাত্রীদের। মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে অজপাড়া গ্রামের মধ্যে এক অন্য রকম পরিবেশে বিদ্যালয়ের শিশু-কিশোরদের পাঠদান চলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা হাসিনা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন, শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো. কামরুজ্জামান এবং সহকারী শিক্ষক পংকজ সরকার জানান, নানাবিধ সমস্যার মধ্যেও বিদ্যালয় ভাল ফলাফল অর্জন করে আসছে। বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষিকা বলেন, ১৯৩৮ সালে ৪৩ নং থলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। প্রাক-প্রাথমিক শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ২৬১ জন। এর মধ্যে ছেলে ১১২ জন এবং মেয়ে ১৪৯ জন। বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৭ জন থাকার কথা থাকলেও রয়েছে ৫ জন। ২০১০ সালে বর্তমান প্রধান শিক্ষিকা এই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ পাল্টাতে থাকে ।