মুম্বাই হামলাকারীদের ছাড় না দেওয়ার অঙ্গীকার মোদীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সোমবার রাজস্থানে একটি নির্বাচনী জনসভায় বলেছেন, ভারত ২৬/১১ হামলার স্মৃতি কোনোদিনই ভুলবে না। আমি গোটা দেশকে আশ্বস্ত করতে চাই যে হামলায় দোষীরা শাস্তি পাবেই। এদিকে মুম্বাই হামলাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। হামলাকারীদের ধরতে কেউ কোনো খবর দিলে তাকে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হবে। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও তার বিবৃতিতে পাকিস্তানের প্রতি আহবান জানিয়ে বলেছেন, হামলায় মৃতদের সেই পরিবারগুলোকে অপমান করা যে, ১০ বছর পরও মুম্বাই হামলার মূল চক্রীদের ওই হামলায় যোগাযোগ নিয়ে দোষী সাবস্ত্য করা যায়নি। অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দার সিং পাকিস্তান সেনাপ্রধানের বিরুদ্ধে তার রাজ্যে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতেরও বড় সেনাবাহিনী আছে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। - এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া