আড্ডা

স্বাধীনতার পরে আমাদের পরিবর্তন

জিসান :আমরা যখন দেখি আমাদের ছাত্রদের অধ্যয়নের সঠিক পরিবেশ পাচ্ছে না, তখন আমি কিছুতেই ভাবতে পারি না আমরা সত্যিকারের স্বাধীনতা পেয়েছি। তন্ময় :আফসোস! নামে আমরা স্বাধীন হলেও স্বাধীনতার সুফল আমরা অর্জন করতে ব্যর্থ হয়েছি। সুমাইয়া :আমি মনে করি আমরা সঠিক জায়গাতেই আছি। স্বাধীনতার পরবর্তী সুবিধাগুলো আমরা ঠিকভাবেই পেতে শুরু করেছি। রিফাত :স্বাধীনতার পরে আমরা যে সুযোগ-সুবিধাগুলো পাওয়ার কথা তা হয়তো পুরোপুরিভাবে পাচ্ছি না, কিন্তু একেবারেই যে পাচ্ছি না, তা নয়। অমিত :স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আমি ছিলাম না। তবে ইতিহাস থেকে যা জেনেছি তার ভিত্তিতে বলতে পারি আমরা তখনকার সময়ের চেয়ে এখন অনেক ভালো আছি। রফিক :আসলে স্বাধীনতার পর আমরা কিছুই পাইনি এই কথার পক্ষে আমি নই। সব কিছুর মধ্যেই কিছু না কিছু অসঙ্গতি থাকবে। পৃথিবীর কোনো কিছুই শতভাগ সফল হয় না। আর আমাদের স্বাধীনতাতো একটা বিশাল ব্যাপার। আমি মনে করি আমরা অনেক উন্নতি করছি। আসাদ :আমাদের উন্নতি হচ্ছে তবে আশানুরূপ হচ্ছে না। মেহরাব :আমাদেরকে স্বাধীনতার মূলনীতিগুলো ধরে রেখে এগোতে হবে। তাহলেই স্বাধীনতার প্রকৃত সুফল আমরা পাব। আর প্রত্যেকেই যদি নিজের অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করি তাহলেই স্বাধীনতার মূল সৌন্দর্যে সাজাতে পারব আমাদের দেশ।