গাইডলাইন
যেভাবে হবেন
উড়োজাহাজ ইঞ্জিনিয়ার
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ১৬:২৯
উচ্চমাধ্যমিকের ফলাফল শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভবিষত্ ক্যারিয়ারের অনেক কিছু নির্ভর করে এর ওপর। তাই এইচএসসি রেজাল্ট নিয়ে এক দিকে লাখো শিক্ষার্থীর প্রত্যাশা আর অন্যদিকে অভিভাবকদের উত্কণ্ঠা থাকে। পরীক্ষায় ভালো ফলাফলে দেশব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের বাঁধভাঙা আনন্দের সাথে রয়েছে বিশাল দুশ্চিন্তা। কারণ লাখো প্রত্যাশীদের বিপরীতে মাত্র কয়েক হাজার আসনে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজগুলোতে ভর্তির লড়াই শুরু হয়। অবশেষে দীর্ঘ সংগ্রামে টিকে গেলেও পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ নাও মিলতে পারে। তখন শুধু শিক্ষার্থীই নয়, অভিভাবকরাও হতাশা নিমজ্জিত হন। প্রতিটি অভিভাবক তার সন্তানদের পড়াশোনার জন্য দুইটি বিষয় মাথায় রাখে—প্রথমটি উচ্চশিক্ষা সম্পূর্ণ করে মানুষ হওয়া, দ্বিতীয়টি তা দিয়ে যেন সুন্দর একটি ক্যারিয়ার গড়া যায়। এইতো কিছু দিন আগেও একটা সময় ছিল শুধু মাত্র একাডেমিক পড়াশোনা শেষ করে যেকোনো পেশায় ক্যারিয়ার গড়া গেছে। এখন কিন্তু আর সেই সময় নেই। সময়ের এসেছে ব্যাপক পরিবর্তন। সেই সূত্র ধরে বর্তমানে ক্যারিয়ারভিত্তিক পড়াশোনার গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। এমনই একটি ক্যারিয়ারভিত্তিক পড়াশোনার বিষয় হলো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এক সময় এই বিষয়টি পড়ার জন্য এদেশের ছেলে-মেয়েদের বিদেশে যেতে হতো। কিন্তু এখন এদেশেই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করা সম্ভব। আর এটি সম্ভব হয়েছে। অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি)-এর দীর্ঘ দিনের প্রচেষ্টায়। এবার এর সাথে নতুন মাত্রায় যোগ হয়েছে চীনের সানইয়াং অ্যারোস্পেস ইউনিভার্সিটি। এসিবি পরিচালিত এনডি/এইচএনডি কোর্সে ভর্তি হলে ছাত্র-ছাত্রীগণ ক্রেডিট ট্রান্সফার করার পাশাপাশি এখন থেকে চায়নায় সানইয়াং অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাবেন। সেই সাথে মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে শিক্ষাবৃত্তির ব্যবস্থা। ফলে প্রতিটি ব্যাচেই এসিবি কর্তৃক নির্বাচিত এক বা একাধিক শিক্ষার্থী বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। এই নিয়ে বিস্তারিত জানতে কথা বলতে পারেন এই নম্বরে ০১১৯১৭৯১৭৮০, ০১৯২৯৩৪০৬৩৬, ৮৯৯১২৪০। এ ছাড়াও আমাদের দেশের একমাত্র প্রতিষ্ঠান এসিবি যুক্তরাজ্যের স্বনামধন্য শিক্ষাবোর্ড বিজনেস অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন কাউন্সিল (বিটেক)-এর অধীনে চালু করেছে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স। আর এ কোর্সে শিক্ষা গ্রহণের লক্ষ্যে এইচএসসি বা সমমান বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি হতে পারেন। বাংলাদেশে পড়াশোনা করেও ছাত্রছাত্রীরা সার্টিফিকেট বা ডিগ্রি পাবেন এডেক্সেলের যুক্তরাজ্যে থেকে। এখানে ১৮ মাস পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ :অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি), ক্যাম্পাস, বাড়ি-৩৮, রোড-২০, সেক্টর-১১, উত্তরা মডেল টাউন, ঢাকা। এসিবিতে যেকোনো বিষয়ে ভর্তির শিক্ষাগত যোগ্যতা গণিত ও পদার্থবিদ্যাসহ বিজ্ঞানে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পাস। যারা গণিত ও পদার্থবিদ্যাসহ বিজ্ঞানে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ভালো ফলাফল করেছেন তারা অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি)-এ ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে এখনই ভর্তি হতে পারেন। তাহলে আর দেরি কেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়ে ছুঁতে পারেন স্বপ্নের আকাশ।