এরশাদ সিএমএইচে ভর্তি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি ভর্তি হন।

জাপা নেতারা বলছেন, অসুস্থতা বাড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। অবশ্য কেউ কেউ দাবি করেছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীদের চাপ এড়াতে তিনি হাসপাতালে চলে গেছেন।