স্বাধীনতা দিবস ক্রিকেট
সাবেকদের মিলনমেলা
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ২১:০৯
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের ক্রিকেট কাঁপানো এক সময়ের সব তারকা ক্রিকেটারকে দুদলে বিভক্ত করে প্রীতিম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল ২৬ মার্চ মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ লাল ও সবুজ দল নামে দুটি দল প্রীতিম্যাচ খেলতে মাঠে নামবে। খেলাটি হবে ২০ ওভারের। লাল দলকে নেতৃত্ব দিবেন সাবেক অধিনায়ক ও বিসিবির এডহক কমিটির সদস্য নাঈমুর রহমান দুর্জয়। সবুজ দলকে নেতৃত্ব দিবেন সাবেক ক্রিকেটার এবং আম্পায়ার এনামুল হক মনি। প্রীতিম্যাচের প্রধান অতিথি হিসেবে থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ লাল দল:নাঈমুর রহমান (অধিনায়ক), রফিকুল ইসলাম, শাহরিয়ার হোসেন, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, আলমগীর কবির, জিএস হাসান চৌধুরী, এসএমজেড রাজ্জাক মাসুম, সাইফুল ইসলাম ও ফারুক আহমেদ।
অফিসিয়ালস এবং দলের কর্মকর্তা:মাহবুব আনাম (ম্যানেজার), ওসমান খান (কোচ), বায়েজিদ খান (ফিজিও) ও রুস্তম আলি (দলের সহকারী)।
বাংলাদেশ সবুজ দল:এনামুল হক মনি (অধিনায়ক), এহসানুল হক, সাজ্জাদ আহমেদ, মেহরাব হোসেন, সেলিম শাহেদ, জামাল উদ্দিন বাবু, জাহাঙ্গীর আলম, মাহমুদুল হাসান রানা, আনিসুর রহমান, শফিউদ্দিন আহমেদ, মিজানুর রহমান, মোহাম্মদ আলি ও মোর্শেদ আলি খান।
অফিসিয়ালস এবং দলের কর্মকর্তা:এএসএম রকিবুল হাসান (ম্যানেজার), আলতাফ হোসেন (কোচ), এনামুল হক (ফিজিও) ও টনি (দলের সহকারী)।