পুকুরে ইলিশ

পাথরঘাটা (বরগুনা): সম্প্রতি বরগুনার পাথরঘাটার নিজলাঠিমারা গ্রামের খলিফা বাড়ির পুকুরে ৭টি ইলিশ মাছ পাওয়া গেছে। পুকুরের মালিক সেলিম খলিফা বলেন, পুকুরটি কাটার উদ্দেশ্যে পানি সেঁচে ফেললে অন্যান্য মাছের সাথে ৭টি ইলিশ পাওয়া যায়। প্রতিটি ইলিশের ওজন অন্তত ৫শ থেকে ৭শ গ্রাম। এ খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে জীবিত ইলিশ মাছ দেখার জন্য ভিড় করে অনেকে। উল্লেখ্য পাথরঘাটা উপকূলীয় এলাকা — ইত্তেফাক