কোম্পানীগঞ্জে চিরুনি
অভিযান:১১ জন
গ্রেফতার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ২১:১৭
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ও বসুরহাট পৌরসভায় গতকাল রবিবার পুলিশ, বিজিবি ও র্যাবের যৌথ চিরুনি অভিযানে বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল—মোঃ ছিদ্দিক, বেলায়েত হোসেন নিরব, মাহবুব হোসেন, আরিফুর রহমান লাভলু, মাহফুজুর রহমান লিটন, নুর নবী চৌধুরী, আল হারুন ইসলাম, আইয়ুব আলী, আবুল হোসেন লিটন, আবদুর রহিম রকি ও ইসমাইল হোসেন রুবেল। এছাড়া যৌথবাহিনী উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতারের চেষ্টা চালায়। এ ঘটনায় উপজেলা বিএনপি ক্ষোভ প্রকাশ করেছে।