দিনাজপুরে চাউল
ভর্তি ট্রাক উধাও
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ২১:১৮
দিনাজপুর থেকে ৩ শত বস্তা কাঠারি আতব চাউল নিয়ে ট্রাক উধাও। গত শনিবার ৮ দিন অতিবাহিত হওয়ার পরেও চাউল বোঝাই ট্রাকটি গন্তব্য স্থানে পৌঁছায়নি। এ ব্যাপারে চাউলের মালিক দিনাজপুর সদরের পুলহাট মেসার্স আর.জি ট্রেডিং-এর স্বত্বাধিকারী অর্ণব কুমার বসাক মিঠু দিনাজপুর কোতয়ালী থানায় জিডি করেছেন।
কোতয়ালী থানায় দায়েরকৃত ডায়রি সূত্রে জানা যায়, দিনাজপুর সদরের পুলহাট মেসার্স আর.জি ট্রেডিং-এর স্বত্বাধিকারী অর্ণব কুমার বসাক গত ১৬ মার্চ ২০১৩ ইং তারিখে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়ন, রেজিঃ নং-বি-৬২৩, পুলহাট শাখা, দিনাজপুর হতে ঢাকা মেট্রো-ট-১১-৩০৫১ ট্রাকটি বন্দোবস্ত করে। বন্দোবস্তকৃত ট্রাক চালানে উল্লেখিত চালকের নাম মোঃ রায়হান, পিতা ঃ আফজাল হোসেন, ঠিকানা ঃ শঠিবাড়ী, পোষ্ট ঃ সিদদগাড়ী, থানা ঃ মিঠাপুকুর, জেলা ঃ রংপুর। ড্রাইভার লাইসেন্স নং-রংপুর-০০০৬৮১এইচ। উক্ত ট্রাকের ৩ শত বস্তা ৫০ কেজি হিসেবে কাঠারী আতব চাউল বতর্মান বাজার মূল্য ৬ লাখ ১৮ হাজার ৯শত ৭১ টাকার চাউল লোড দেয়।