কয়রায় হাঙর পাচারকালে তিনজন আটক

সুন্দরবনের নদী থেকে বিপন্ন প্রজাতির পাঁচটি হাঙর (শার্ক) শিকার করে তা পাচার করার সময় বন বিভাগের হাতে তিন জেলে আটক হয়েছে। আটককৃতরা হলেন—কয়রা উপজেলার তেতুলতলার চর গ্রামের জেলে আঃ রউফ, শফিকুল ও কুদ্দুস ঢালী। সুন্দরবনের পশ্চিম বিভাগের হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক জানান, সুন্দরবনের জায়মনির খালে এসব জেলেরা মাছ ধরার সাথে হাঙর শিকার করে নিয়মিত পাচার করে আসছিল। এ সময় তাদের নৌকায় থাকা পাঁচটি হাঙর ও একটি নৌকাসহ তিনজন জেলেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বনজ সম্পদ নিধন আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।