ছাতকে মহিলা দলের সভা

ছাতকে জাতীয়তাবাদী মহিলাদলের এক কর্মীসভা গত শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ছাতক পৌর মহিলাদলের সভানেত্রী জ্যোতি বেগম রুবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পৌর বিএনপির সভাপতি ডাঃ আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান মানিক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কমিশনার আফতাব মিয়া, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, মকবুল আলী বার্নার, হাজী সুরুজ আলী, আব্দুস শহিদ, নাসির উদ্দিন চৌধুরী, হাজী আব্দুল মুমিন, মীর কামিল, সেলিম মিয়া, দেলোয়ার হোসেন, আক্তার হোসেন, উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক পারভিন বেগম, ডাঃ আব্দুল আহাদ বাদশা, সাদ্দাম হোসেন, মহিলাদল নেত্রী মর্জিনা বেগম, পিয়ারা বেগম, ছামিয়ারা বেগম, আয়শা খাতুন, রোকেয়া বেগম, রহিমা বেগম, তুলি রানী দাস, মায়ারানী দাস, রীতা দাস, ছাত্রদল নেতা মুজাহিদ হোসেন প্রমুখ। ছাতকে কালারুকা ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠন ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালারুকা ইউনিয়নে কমিটি গঠন উপলক্ষে সভা শুক্রবার রাতে কালারুকা গ্রামে অনুষ্ঠিত হয়। মানিক আহমদ পুতুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাহাউদ্দিন শাহী, ইজাজুল হক রনি, ইব্রাহিম আলী, ফখরউদ্দিন, মঈনউদ্দিন, গিয়াসউদ্দিন, সাইফউদ্দিন, রুবেল আহমদ, মোহাম্মদ আলী, শামীম আহমদ, সেলিম আহমদ, সালেহ আহমদ, জাহিদুল হাসান রিপন, আলী হোসেন প্রমুখ।