কুমিল্লায় জাস্টিস সেক্টর ফ্যাসিলিটির কর্মশালা

কুমিল্লায় ‘জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি’ প্রকল্পের দুই দিনের কর্মশালা গত শনিবার শেষ হয়েছে। কুমিল্লার জেলা ও দায়রা জজ এ.আর মাছউদের সভাপতিত্বে কর্মশালায় ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব সৈয়দ আমিনুল ইসলাম। প্রকল্পের ভূমিকা তুলে ধরেন প্রধান কারিগরি উপদেষ্টা ক্রিশ্চিয়ান এলডন। কর্মশালায় কুমিল্লার আদালতে ফৌজদারী মামলার বর্তমান অবস্থার চিত্র তুলে ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মীর শফিকুল আলম। বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, পিপি মজিবুর রহমান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া, জেল সুপার সুবোধ রঞ্জন সাহা, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কাজী নাজমুস সা’দাত, সাবেক সভাপতি অ্যাড. আবদুর রেজ্জাক। আদালতের বিচারকসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশত প্রতিনিধি অংশগ্রহণ করেন।