শিশুকে জোর করে খাওয়া বন্ধ করবেন না

বেশিরভাগ শিশু খেতে চায় না। অনেকে আবার ফাস্টফুড, জাংক ফুড, সফট ড্রিংকস খেতে চায় বেশি। অনেক বাবা-মা শিশুকে জোর করে খাওয়াতে চান। এমনকি যে সব শিশু ফাস্টফুড, আইসক্রিম, চকলেট, মিষ্টি ইত্যাদি খেতে অভ্যস্ত তাদের হঠাত্ করে এসব খাবার বন্ধ করবেন না। এ ব্যাপারে অহি-ত্তর ক্লিভল্যান্ড ক্লিনিকের শিশু মনোবিজ্ঞানী আইলিন কেনেডী মনে করেন বাবা-মা যদি চান তাদের সন্তানদের কিছু কিছু খাবার থেকে বিরত রাখতে তাহলে সেটা একদিনে তা করা ঠিক নয়। বরং প্রতিদিন এসব খাবার কম কম করে দিয়ে শিশুদের অভ্যাস পরিবর্তন করানোর চেষ্টা করা উচিত। এ ছাড়া আর একটি কথা মনে রাখতে হবে যে সব খাবার আপনি বাসায় শিশুদের খেতে বাধা দিচ্ছেন সে সব খাবার বাইরে পাওয়া যায় এবং শিশু কিন্তু বাইরের খাবারে বেশি আকৃষ্ট হয়। তাই শিশুকে কোন খাবার থেকে বিরত রাখার উপায় জোর নয়, বরং কৌশলে কাজটি করতে হবে। এ ছাড়া শিশু যদি মিষ্টি বা ডেজার্ট পছন্দ করে তা থেকে শিশুকে হঠাত্ করে বিরত রাখবেন না। এতে শিশুর আচরণে বৈরী ভাব তৈরি হতে পারে। তাই শিশুর খাওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে।