সিলেট সিক্স এ সাইড ফুটবল
চ্যাম্পিয়ন যমুনা অটো ইঞ্জিনিয়ারিং
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ২১:৪৪
সিলেটে ধরাধরপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত প্রথম সিক্স এ সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিএফসি ধরাধরপুরকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে যমুনা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে কর্মকর্তা মো: ফজলুল রহমান বাবুল।