স্বাধীনতা দিবস বক্সিং শুরু আজ
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ২১:৪৪
স্পোর্টস রিপোর্টার
মুহম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে স্বাধীনতা দিবস বক্সিং। অংশগ্রহণকরী দলগুলো হচ্ছে: সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, খিলগাঁও প্রগতি সংসদ, সিপাহীবাগ বক্সিং ক্লাব, ভিক্টোরিয়া বক্সিং ক্লাব, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, সচেতন বক্সিং ক্লাব, জনপ্রিয় বক্সিং ক্লাব ও বৈদ্যনাথ দত্ত বক্সিং ক্লাব।