রুবেলের গোলে জয়

স্পোর্টস রিপোর্টার গোপালগঞ্জে প্রাইম ব্যাংক দ্বিতীয় বিভাগ জেলা ফুটবল লীগে মৌলভীপাড়া যুব সংঘ জিতেছে। গতকাল শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মৌলভীপাড়া যুব সংঘ ১-০ গোলে হারায় মুক্তিসেনাকে। ৬০ মিনিটে গোল করেছেন রুবেল।