নোটিশ বোর্ড

আত্ত্বীন ক্যাফে লাউঞ্জে অ্যারাবিয়ান ফুডস ও ডের্জাটের বিশাল আয়োজন নিয়ে এসেছে আতত্বীন ক্যাফে লাউঞ্জ। খাবার ও ডের্জাটগুলো হলো শীশ তাউক, লাহাম শীশ কাবাব, রিয়াম, হোমস্ তাহীনা, মুতাব্বেল, খেপছা ডিজাজ, খেপছা লাহামসহ বাকলাভা মাহালাবিয়ার মতো জনপ্রিয় সব ডের্জাট পাওয়া যাচ্ছে এখানে। অ্যারাবিয়ান সব ফুডস উপভোগের সুযোগ রয়েছে এখানে। যোগাযোগ :আত্ত্বীন ক্যাফে লাউঞ্জ, বাড়ি-৯, রোড-২৭, বনানী, ঢাকা; ফোন :০২৮৮১৭৩৩৪, ০১৮৩৩৩২৮৩৫০-১। ইজি এবারের গরমের বিশেষ আয়োজনে হিসেবে ইজি এনেছে সুতি কাপড়ের শার্ট। এ ছাড়া বরাবরের মতো টি-শার্ট, পলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি ইত্যাদি। গরম এলে ফ্যাশনে আসে নতুন এক পরিবর্তন। তাই আকর্ষণীয় নতুন ডিজাইন ও বাহারী রং-এর পোশাক নিয়েই এবারের ইজির গরমের আয়োজন। সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে ‘ইজি’ এসব পোশাকারে দাম নির্ধারণ করেছে ক্রেতাদের সাধ্যের মধ্যেই। মুসলিম কালেকশন গরমকে সামনে রেখে নতুন ডিজাইনের আকর্ষণীয় সুতি শার্ট নিয়ে এসেছে মুসলিম কালেকশন। ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি এ শার্টগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে। সময় উপযোগী কাপড় ও ফ্যাশনের কথা মাথায় রেখেই মুসলিম কালেকশন এই শার্টগুলো তৈরি করেছে। কেরানীগঞ্জ মুসলিম কালেকশনের বিক্রয়কেন্দ্রে পোশাকগুলো পাওয়া যাবে। প্রশিক্ষণে ছাড় মহান স্বাধীনতার মাস মার্চে ঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন কোর্স ফি-তে দিচ্ছে বিশেষ ছাড়। ইন্টেরিয়র ডিজাইন, গ্লাস ডেকোর ও ইকেবানা কোর্সে নতুন সেশনে ভর্তি চলছে্। শিক্ষার্থী ও মেধাবীদের জন্য রয়েছে বৃত্তির ব্যবস্থা। এ ছাড়া এখানে কর্পোরেট প্রশিক্ষণেরও সুব্যবস্থা রয়েছে। যোগাযোগ :৯৮৯৯০৩৮; ০১৭৩৩৯৬৯৬৪৪। লেজার ট্রিট মেদ নিয়ন্ত্রণে লেজার ট্রিটমেন্ট একটি আধুনিক ও জনপ্রিয় মাধ্যম। লেজার ট্রিটও গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে এ পদ্ধতিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। জেরোনা মাত্র দুই সপ্তাহে শরীরের সবচেয়ে মেদবহুল অংশকে সুঠাম আকৃতিতে ফেরত্ আনতে পারে। মেদবহুলতা থেকে মুক্তি পেতে চান এমন ব্যক্তিদের এ জন্য চিকিত্সকের শরণাপন্ন হতে হবে দুই সপ্তাহে মোট ছয় থেকে সাত বার। প্রতি দফায় চিকিত্সা নিতে হবে ৪০ মিনিট করে। যাদের লেজার ট্রিটমেন্ট নিয়ে ভীতি আছে তাদের আশ্বস্ত করে চিকিত্সকেরা বলছেন, এটি একটি আরামদায়ক পদ্ধতি। যোগাযোগ :বাড়ি-৩২ (লেভেল-৩), রোড-১১, ব্লক-জি, বনানী। ফোন : ০১৭৫০০১০০৩০। রঙ রঙ-সানরাইজ প্লাজা নতুন রূপে আগমন ১৯৯৪ সালে নারায়ণগঞ্জের একটা মার্কেটের পরিত্যক্ত অংশের ছোট্ট একটি দোকান নিয়ে রঙের যাত্রা। ২০০৩ সালে ঢাকায় আসে প্রথম শোরুমটি। বর্তমানে দেশজুড়ে রয়েছে রঙের ১৩টি শোরুম। গত বেশ কিছুদিন সানরাইজ প্লাজায় ‘রঙ’-এর শোরুমটি বন্ধ রাখতে হয়েছিল নতুন রূপে সাজানোর জন্য। ক্রেতাদের চাহিদায় আধুনিকায়ন শেষে দৃষ্টিনন্দন পরিবেশে সম্প্রতি নতুন রূপে যাত্রা শুরু হলো শোরুমটির, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে। সিম্ফনি নিয়ে এলো ডুয়াল কোর ফোন W৮০ সিম্ফনির প্রোডাক্ট লাইন এ যুক্ত হলো ডুয়াল কোর স্মার্ট ফোন W৮০। গ্রাহকদেরকে আরও দ্রুত ইউসেজ এক্সপেরিয়েন্স দিতে ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমের সাথে এই ফোনটিতে যুক্ত করা হয়েছে ডুয়াল কোর প্রসেসর। আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমের সাথে ডুয়াল কোর প্রসেসর যুক্ত হওয়ায় এই ফোনটিতে ওয়েব ব্রাউজিংসহ সকল ডাটা প্রসেসিং সম্পন্ন হবে অনেক দ্রুত এবং ব্যাটারি খরচ হবে অনেক কম। এ ছাড়াও জিপিআরএস, ওয়াই ফাই ও ব্লুটুথ তো থাকছেই। অ্যাপ্লিকেশন ডাউনলোড ও এর ব্যবহারকে আরও সহজ করতে ফোনটিতে রয়েছে ৪ গিগাবাইট রম ও ৫১২ মেগাবাইট র্যাম। ১১.৩ মিমি স্লিম আকর্ষণীয় এই স্মার্টফোনটি দ্বারা প্রিয় মুহূর্তগুলো ক্যাপচার করতে যুক্ত করা হয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সিম্ফনির সব মডেলের মতো এটিতেও আছে ডুয়াল সিম সুবিধা। হ্যান্ডসেটটির মূল্য ১২,৯৯০ টাকা, যা সিম্ফনির ব্র্র্যান্ড আউটলেটসহ দেশের সব মোবাইল আউটলেটে পাওয়া যাচ্ছে।