নতুন পণ্য
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ১৯:৩৩
অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস
দেশের বাজারে অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ৭ নিয়ে এসেছে আইওয়েব টেকনোলজি। এটি স্পাইওয়্যার, রুটকিটস, ট্রোজান, ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকর ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। এতে রয়েছে রিয়েলটাইম স্ক্যানিং, স্ট্রিমিং আপডেট, ফায়ারওয়াল সিস্টেম, ওয়েব রেপুটেশন সিস্টেম ফাইল শিল্ড, পি২পি শিল্ড, ওয়েব শিল্ড প্রভৃতি। এটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে সুরক্ষা দেয়। ফোন :০১৯৭০৫১৫৩৫৫, ০১৯৭৩১৮১৯১১।
এফোরটেক ওয়্যারলেস মাউস
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এফোরটেক ব্র্যান্ডের জি১১-৫৭০এইচএক্স মডেলের ওয়্যারলেস মাউস। এতে ব্যবহূত হয়েছে ডুয়াল অপটিক লেন্সের হোললেস ইঞ্জিন। এটি ২.৪জি ওয়্যারলেস অপারেটিং ফ্রিকোয়েন্সিতে ১৫ মিটার দূরত্বে কাজ করে। রয়েছে রিচার্জেবল ব্যাটারি, পাওয়ার সেভিং ম্যানেজমেন্ট, নো-ল্যাগ টেকনোলজি, ফোর-ওয়ে হুইল প্রভৃতি ফিচার। মূল্য ১,৫০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯০৪, ৯১৮৩২৯১।
স্যামসাং কোরআই৫ আল্ট্রাবুক
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে স্যামসাং ব্র্যান্ডের লোটাস সিরিজের এনপি৫৩০ইউ৪সি-এস০২বিডি মডেলের আল্ট্রাবুক। এতে রয়েছে ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যাম, ৭৫০ জিবি হার্ডডিস্ক, ২৪ জিবি এসএসডি, সুপার মাল্টি ডিভিডি রাইটার, ১৪” এলইডি ডিসপ্লে, অরিজিনাল উইন্ডোজ ৮ প্রভৃতি। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৮৫,০০০ টাকা। ফোন :০১৭৩০৩১৭৭৭৫।