শিক্ষক সমাবেশ স্থগিত

অনিবার্য কারণবশত আগামী ২৮ মার্চের শিক্ষক মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের এক জরুরি সভা থেকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়া হয়। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, চাকরি জাতীয়করণ, পাঠ্যবইয়ে ইসলাম অবমাননায় গঠিত তদন্ত রিপোর্ট প্রকাশ, পাঠ্যবইয়ে কুরুচিপূর্ণ যৌন শিক্ষার অধ্যায় বাতিল, ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা বই বাতিল করে ইসলাম শিক্ষা নামকরণ এবং মাধ্যমিক পর্যায়ে ২টির পরিবর্তে ৩টি পরীক্ষা চালু করার দাবিতে অবিলম্বে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। -প্রেস বিজ্ঞপ্তি