বরিশাল, রংপুর ও রাজশাহীর পর গতকাল সোমবার রাত ১১ টা থেকে চট্টগ্রাম ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে চিঠি বিতরণ করে বিএনপি। রাতভর মনোনয়ন প্রার্থীদের মধ্যে মনোনয়নের চিঠি বিতরণ করে দলটি। যারা মনোনয়নের চিঠি পেলেন:
চট্টগ্রাম বিভাগ: নোয়াখালী- ১ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও মামুনুর রশিদ মামুন, নোয়াখালী-২ জয়নুল আবেদীন ফারুক ও জাফর ইকবাল, নোয়াখালী- ৩ বরকত উল্লাহ বুলু, ডা. কাজী মাযহারুল ইসলাম, নোয়াখালী-৪ মোহাম্মদ শাহজাহান ,মোসাম্মত্ শাহীনুর বেগম, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী- ৬ ফজলুল আজিম।
কক্সবাজার-১ হাসিনা আহম্মেদ, কক্সবাজার-৩ লুত্ফুর রহমান কাজল, কক্সবাজার-৪ মো. সালাহউদ্দিন ও শাজাহান চৌধুরী। বান্দরবন সাচিং প্রু জেরি, উম্মে কুলসুম সুলতানা, রাঙ্গমাটি দীপেন দেওয়ান ও মনি স্বপন দেওয়ান, খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভূইয়া। রংপুর- ১ মোকাররম হোসেন সুজন,কামরুজ্জামান বাবু, রংপুর ২ ওয়াহিদুজ্জামান মামুন,মোহাম্মদ আলী, রংপুর-৩ রিটা রহমান, মোজাফফর আহমদ রংপুর-৪ এমদাদুল হক ভরসা,আমিনুল ইসলাম রাঙ্গা ও খলিলুর রহমান। রংপুর-৫ সোলায়মান আলম, ডা. মমতাজ, রংপুর-৬ সাইফুল ইসলাম। পাবনা- ২:একেএম সেলিম রেজা হাবিব, নীলফামারী-১ ন্যান্সী রহমান ও রফিকুল ইসলাম, নীলফামারী-৪ আমজাদ হোসেন ও বেবী নাজনীন। লালমনিরহাট- ১ মোশারফ রহমান। পিরোজপুর-১ ব্যারিস্টার সারোয়ার হোসেন। সিরাজগঞ্জ-১ কনক চাঁপা।