ব্যাংক নির্বাহীদের সিঙ্গাপুর মাইক্রোসফট টেকনোলফজ সেন্টার পরিদর্শন

মাইক্রোসফট বাংলাদেশ ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য সম্প্রতি সিঙ্গাপুরে অবস্থিত এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সদরদপ্তরে মাইক্রোসফট টেকনোলজি এক্সপেরিয়েন্স সেন্টার পরিদর্শনের আয়োজন করে। দুই দিনের এই অনুষ্ঠানে সাতটি বাণিজ্যিক ব্যাংকের সাতজন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ব্যাংকগুলো হল এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক, দ্য ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং যমুনা ব্যাংক। এন্টারপ্রাইজ মাইক্রোসফট শিরোনামে অধিবেশনটি ব্যাংকিং শিল্পে মাইক্রোসফটের অবস্থান তুলে ধরে এই খাতে আন্তর্জাতিকমানের গ্রাহকসেবা, নতুন তথ্য প্রযুক্তির প্রয়োগ, পরিবর্তিত পরিবেশে কাজের নতুন ধরনের রূপরেখা, আধুনিক ব্যাংকিং অ্যাপ্লিকেশান, গ্রাহক-সম্পর্ক ব্যবস্থাপনা এবং অন্যান্য নতুন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়। এতে মাইক্রোসফট বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মাদ আসিফ, হেড অফ এন্টারপ্রাইজ বিজনেস এবং সিঙ্গাপুরের প্রধান আঞ্চলিক অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।