দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ১৯:২৫
স্যামসাং মোবাইল সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি গ্র্যান্ড। দুর্দান্ত সব ফিচারে পরিপূর্ণ এই স্মার্টফোন সব ধরনের ব্যবহারকারীর চাহিদা পূরণের উপযোগী। আধুনিক এই ফোনটি অনন্য অফারে বাজারে নিয়ে এসেছে স্যামসাং। ৪,৩৯০ টাকার মাসিক কিস্তিতে এই ফোনটি কেনার সুযোগ করে দিয়েছে তারা। কোনো রকম অতিরিক্ত টাকা দেওয়া ছাড়াই নয় মাস সমান পরিমাণ টাকা পরিশোধ করে পাওয়া যাবে এই ফোন। ফলে এর নির্ধারিত মূল্য ৩৯,৫০০ টাকার বেশি খরচ করতে হবে না কিস্তিতে কিনলেও। ব্র্যাক ব্রাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিংবা সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডের সাহায্যে এই কিস্তির সুবিধা উপভোগ করা সম্ভব হবে। অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলিবিন পরিচালিত এই হ্যান্ডসেটটিতে রয়েছে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর এবং ১ জিবি র্যাম। রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৮ ও ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ৫” ডিসপ্লে, মাল্টি উইন্ডো ফিচার, হাইব্রিড ডুয়াল সিম এবং আরও অনেক অভিনব ফিচার। স্যামসাং অবশ্য গ্যালাক্সি নোট টু এবং এস ডুয়োস মডেলেও কিস্তি সুবিধা প্রদান করছে। ০১১৯৯৭৭৯৯৯৯ নম্বরে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এসব তথ্য বিস্তারিত জানা যাবে।