প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ভাইভা ৩০ মার্চ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের ৩য় ও ৪র্থ শ্রেণীর বিভিন্ন পদে নিয়োগের ২৭ মার্চ অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হয়েছে। এ স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ৩০ মার্চ শনিবার বেলা ১১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। -তথ্য বিবরণী