পুরান ঢাকার লোহারপুলে গণহত্যা দিবস আজ

পুরান ঢাকার লোহারপুলের গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ২৭ মার্চ রাতে পুরান ঢাকার সূত্রাপুরের লোহারপুল মালাকারটোলা ও বিহারী লাল জিও মন্দিরে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা চালায়। এখানে অনেক লোক মারা যায়। এই দিনটি পালন উপলক্ষে লোহারপুর মালাকারটোলা ৭১ স্মৃতি সংসদ বিহারী লাল জিও মন্দির কমিটি ও বঙ্গবন্ধু সংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হবে।