স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার অনুষ্ঠান

মহান স্বাধীনতা দিবসে সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনা করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) এম. মাসুদুর রহমান, বীর প্রতীক। বক্তব্য রাখেন মেলার সহ-সভাপতি দিল মনোয়ারা মনু, সাধারণ সম্পাদক আলপনা চৌধুরী এবং শিশু বক্তা নাফিজা। সভাপতিত্ব করেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ। পরে ক্রিকেট উত্সবের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি