ফুজিত্সু লাইফবুক
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ১৭:৪৯
গ্রাফিক্স, গেমিং আর এইচডি মুভি দেখার উপযোগী ফুজিত্সু এলএইচ ৫৩২ভি লাইফবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এতে রয়েছে ইন্টেল কোরআই৫ প্রসেসর, ২জিবি ডিডিআর৩ র্যাম, ২জিবি ভিডিও মেমোরি, এনভিডিয়া জিফোর্স জিটি৬২০এম মডেলের গ্রাফিক্স কার্ড, ১৪” এলইডি পর্দা, ৫০০জিবি স্টোরেজ, ৭২০পি এইচডি ক্যামেরা, ব্লু-টুথ ৪.০ প্রভৃতি। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৬৮,৫০০ টাকা। সাথে রয়েছে ফ্রি ফুজিত্সু ক্যারিকেস। লাল ও হালকা বেগুনি রঙের মডেলের জন্য বাড়তি লাগবে ৫০০ টাকা।