২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে কাজী ফারজানা ইয়াসমীন রচনা। সে বেনাপোল পোর্ট থানার পুটখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।
রচনার মা কাজী ফেরদৌসী বেগম ও বাবা কাজী শাহ্জাহান সবুজ পেশায় সাংবাদিক। তিনি দৈনিক ইত্তেফাক ও জিটিভির বেনাপোল প্রতিনিধি।
২০১৬ সালে রচনা জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি ও ২০১৩ সালে ও অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সানরাইজ পাবলিক স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছিল। রচনা ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।
ইত্তেফাক/বিএএফ