ভারত সফরে মেয়েদের দল
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ২১:৪৭
বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দলের একটা ভারত সফরের জন্য অনেক চেষ্টা-চরিত্র করেও ব্যবস্থা করে উঠতে পারেনি বিসিবি। তবে ছেলেদের আগে মেয়েরা ভারত সফরে যাচ্ছে। আগামী ৩১ তারিখ ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ।
গতকাল এই লম্বা সফরের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে তেমন কোনো চমক নেই। মেয়েদের দলে সাম্প্রতিক সময়ের ভালো পারফরমার সবাই আছেন এই দলে। ৩১ মার্চ ভারতে পৌঁছানোর পর বরোদায় এপ্রিলের ২, ৪ ও ৫ তারিখ তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা। এরপর এপ্রিলের ৮, ১০ ও ১২ তারিখ আহমেদাবাদে ভারত ও বাংলাদেশের তিনটি ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।
ভারত সফরের দল
সালমা খাতুন, আয়েশা আক্তার, পান্না ঘোষ, লতা মণ্ডল, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, রুমানা আহমেদ, নুজহাত তাসনিম, আয়েশা রহমান, সুলতানা ইয়াসমিন বৈশাখি, রিতু মনি, সোহেলী আখতার, তাজিয়া আক্তার, শাহনাজ পারভীন, ফাহিমা খাতুন।
স্ট্যান্ডবাই:শায়লা শারমীন, সাথিয়া জাকির, সাবিকুননাহার, লিলি রানী, রিফাত আরা।