প্রোটিয়াদেরকে জাকার অনুরোধ

চলতি বছর অক্টোবর-নভেম্বরে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে দল পাঠানোর জন্য ক্রিকেট সাউথ আফ্রিকাকে (সিএসএ) আবারো আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের একটি সূত্র জানায়, সমপ্রতি পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ দক্ষিণ আফ্রিকা সফরকালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং তাদেরকে পাকিস্তানের মাটিতে খেলার আমন্ত্রণ জানান। একটি সূত্র জানায়, ‘বর্তমান নিরাপত্তার কারণে অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা দল পাকিস্তান সফরে আসবে এটা নিশ্চিত। তবে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলার মত নিরাপত্তা রয়েছে এ বিষয়টি এখনো তাদের নিশ্চিত করতে চাচ্ছেন জাকা আশরাফ। তিনি বলেন, অন্যান্য দেশের সহায়তায় সব সময়ই পাকিস্তান সাহায্যের হাত প্রসারিত করেছে এবং পাকিস্তানের এই খারাপ সময়ে অন্য দেশগুলোরও পাকিস্তানকে সহায়তা করা দরকার বলে দক্ষিণ আফ্রিকান কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন আশরাফ। সূত্র জানায়, ‘পাকিস্তান বিদেশি দলের সফরের বরফ গলাতে হাই প্রোফাইল একটা দলের সেখানে যাওয়া দরকার বলে উল্লে¬খ করেন আশরাফ। তবে দক্ষিণ আফ্রিকান কর্মকর্তারা কোন প্রকার প্রতিশ্রুতি কিংবা মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং হলেও যথারীতি সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হবে।’