চট্টগ্রাম ইস্পাহানি ক্রিকেট লিগ

জয়ের ধারায় শাহাজাহান সংঘ

শহীদ শাহাজাহান সংঘ ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেটে জয়ের ধারায় ফিরেছে। গতকাল চট্টগ্রাম এম,এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শাহাজাহান সংঘ ৩৭ রানে কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। সংক্ষিপ্ত স্কোর : শাহাজাহান সংঘ-৪৮.৫ ওভারে ২০৮ (নুরুল হাসান ৪৭, ইনজামামুল ৩৯, অমিত মজুমদার ২৯, রতন দাশ ২০; আরাফাত ৩/৪১, জসিমউদ্দিন ২/৩২, আরিফ রেজা ২/৪১)। কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৪৬.৬ ওভারে ১৭১ অলআউট (গোলাম সরোয়ার ২৮, রনি ২৫, আরাফাত ২৩, মোজাম্মেল অপরাজিত ২২, আরিফ ১৫; সাদ্দাম ৩/২৬, তানভীর ২/১৮, মিনহাজ ২/২৮, রতন দাশ ২/৪১)।