নওজোয়ান ক্লাবের প্রথম জয়
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ২১:৫০
আগ্রাবাদ নওজোয়ান ক্লাব প্রথম জয়ের মুখ দেখেছে। আগের দুই ম্যাচ হারার পর গতকাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নওজোয়ান ক্লাব ৪ উইকেটে হারায় শতদল ক্লাবকে।
সংক্ষিপ্ত স্কোর :
শতদল ক্লাব - ৪৭.৫ ওভারে ১৩৮ অলআউট (নুরুজ্জামান ৩৬, ওমর ফারুক ৩০, ইরফানুল ১৩; শফিউল আলম ২/৭, আমজাদ হোসেন ২/১৯, আশরাফুল আজিজ ২/২৫)। আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৪২.২ ওভারে ১৪১/৬ (শরীফুল ইসলাম ৫২, শফিউল ২৭, মোশাররফ বাবু অপরাজিত ১২, আশরাফুল ১১; আসাদুল ২/২০, রুবেল মিয়া ২/৩০, মোরশেদ ২/৩১)।
আজকের খেলা : মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন (মহিলা কমপ্লেক্স মাঠ) এবং সিটি কর্পোরেশন ও শতাব্দী (এম,এ আজিজ স্টেডিয়াম)।