রণদা প্রসাদ সাহা স্মারক গ্রন্থের প্রকাশনা উত্সব ৩০ মার্চ

দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক গ্রন্থের প্রকাশনা উত্সব ৩০ মার্চ শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান। সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। গ্রন্থটি সম্পর্কে আলোচনা করবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, লেখিকা সেলিনা হোসেন ও অধ্যাপক করুণাময় গোস্বামী। শেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। -প্রেস বিজ্ঞপ্তি