প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ১২ এপ্রিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১২ এ প্রিল শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা দেশের ৬১টি জেলায় (পার্বত্য তিন জেলা ব্যতীত) একযোগে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বৈধ প্রার্থীদের নামে ডাকযোগে পরীক্ষার প্রবেশপত্র প্রেরণ করা হয়েছে। কোন বৈধ প্রার্থী প্রবেশপত্র না পেয়ে থাকলে আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত ছবির অনুরূপ দু’কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবিসহ আবেদন করে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ১১ এপ্রিল (অফিস চলাকালে) ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। -তথ্য বিবরণী