টি প স
প্রকাশ : ২৮ মার্চ ২০১৩, ১৯:০৩
কম্পিউটারের কাজ করতে গিয়ে সবাইকেই প্রচুর পরিমাণে সফটওয়্যার ব্যবহার করতে হয়। একেক ধরনের ফাইলের জন্য রয়েছে একেক ধরনের সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ছবি, কিংবা বিভিন্ন ধরনের প্লাগ-ইনের জন্য আলাদা আলাদা সফটওয়্যার প্রয়োজন হয়। তবে এতসব সফটওয়্যার ব্যবহার করতে গেলে কম্পিউটার অনেক ধীরগতির হয়ে পড়ে। সে ক্ষেত্রে একটি মাত্র সফটওয়্যার ব্যবহার করেই সব ধরনের ফাইল খুলে নেওয়ার সুযোগও রয়েছে। সফটওয়্যারটির নাম ইউনিভার্সাল ভিউয়ার। এটি ওয়ার্ড, এক্সেল, পিডিএফ, আরটিএফসহ সব ধরনের টেক্সট ফাইল, ছবি বা ইমেজ ফাইল, ইন্টারনেট ফাইল এবং প্লাগ-ইনস খুলতে পারে। http://goo.gl/2yc7 লিংক থেকে এই প্রয়োজনীয় সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন সহজেই।