শ্যামনগরে ২ কোটি টাকার চিংড়ি পোনা জব্দ

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে দুই কোটি টাকার চিংড়ি পোনা জব্দ করেছে। আজ সোমবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের বিসিজিএফ কন্টিজেনন্ট ভাণ্ডারিয়া পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানাধীন চরখালী নদী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১০ জন জেলেকে আটক করে। 

এ সময় জেলেদের কাছ থেকে ১ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের ২৩ লাখ ৫ হাজার চিংড়ি পোনা জব্দ করে। জব্দকৃত পোনা ভাণ্ডারিয়া নদীতে অবমুক্ত করা হয়। 

আরও পড়ুন: টিভির সংবাদ শিরোনামে বিজ্ঞাপন নয়: হাইকোর্ট

অপরদিকে,  আটক জেলেদের মাথাপিছু ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে মৎস্য সম্পদ, পরিবেশ রক্ষা এবং রেনু ও চিংড়ি পোনা সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/কেকে