জুনিয়র টেনিসে আজ স্থান নির্ধারণী ম্যাচ খেলছে বাংলাদেশ
প্রকাশ : ২৮ মার্চ ২০১৩, ২১:২৮
স্পোর্টস রিপোর্টার
মালয়েশিয়ার কুচিংয়ে অনুষ্ঠানরত জুনিয়র ডেভিস কাপ এশিয়া ওশেনিয়া অঞ্চলের প্রাক-বাছাই পর্বের স্থান নির্ধারণী রাউন্ড রবীন লিগ ম্যাচে গতকাল প্রথম খেলায় বাংলাদেশ ২-০ সেটে ইরানের বিরুদ্ধে জিতেছে। দ্বিতীয় খেলায় ১-২ ব্যবধানে কিরঘিজস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। আজ বাংলাদেশ স্থান নির্ধারণী শেষ ম্যাচে আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে। গ্রুপ পর্যায়ে বাংলাদেশ ইরানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছিল।