ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আজ

আজ শুক্রবার সকাল ১০টায় ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও পরে নির্বাচন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সালেহউদ্দিন। গত এক বছরের কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ সম্পাদক মাশহুদুল হক এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসাব সম্বলিত রিপোর্ট পেশ করবেন কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম পান্নু। পরে সংগঠনের নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার শহীদুজ্জামান।-প্রেস বিজ্ঞপ্তি