ভালোবাসায় উদ্ভাসিত বালোতেল্লি

ভালবাসা একজন মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত ইতালিয়ান তারকা ফুটবলার মারিও বালোতেল্লি। ভালবাসা ক্যারিয়ার ও জীবনে এনেছে তার নতুন গতি। ধীরে ধীরে ইতালির এই আন্তর্জাতিক ফুটবলার হয়ে উঠেছেন অসাধারণ এক স্ট্রাইকার। বর্তমানে ২২ বছর বয়সী এই ইতালীয় ফরোয়ার্ড এসি মিলানের হয়ে ছয় ম্যাচে সাত গোল করেছেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ জয়ী ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে ১৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্বদেশের ক্লাব মিলানে পাড়ি জমান। শুধু তাই নয়, গত মঙ্গলবার রাতে বিশ্বকাপ ২০১৪ বাছাই ম্যাচে আজ্জুরিরা ২-০ ব্যবধানে হারায় মাল্টাকে। দুটি গোলই করেছেন বালোতেল্লি। নতুন বান্ধবী ফেন্নি নেগুয়েসার ভালোবাসায় বদলে গেছেন বালোতেল্লি। লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ডে দেয়া সাক্ষাত্কারে বালোতেল্লি বলেন,‘হ্যাঁ, আমি ভালোবাসায় পড়েছি। সে দৃঢ় প্রতিজ্ঞ,আত্মবিশ্বাসী এবং উদার। খুবই অল্প সময়ের মধ্যে সে নিজেকে আমার মাঝে নিয়ে এসেছে। এমন একজনের সাথে আমি সারাজীবন কাটিয়ে দিতে পারি।’ বিস্ময়করভাবে অনেকটাই পরিণত হয়ে উঠেছেন বালোতেল্লি। যিনি একসময় নামকরা মাফিয়ার সাথে ছবি তুলেছিলেন। বাড়ি পুড়িয়েছেন। ইন্টারমিলানে খেলা অবস্থায় তিনি মিলানের জার্সিও পুড়েছেন দেখা গেছে। বালোতেল্লি আরো বলেন,‘ফেন্নিকে ধন্যবাদ। আমি আমার ভারসাম্য আবারো আবিষ্কার করতে পেরেছি। এটা আমার কাজে প্রয়োজন।’ বালোতেল্লি ইতিমধ্যে নেগুয়েসার সাথেও হাতাহাতি করেছেন। তিনি বলেন,‘সে আমাদের সম্পর্কটা আগে গড়তে সহায়তা করেছে। আর তাই ম্যাচের আগে মনোযোগ নষ্ট হয় এমন কিছু ঘটে না। আমার জন্য এটা মোটেও সহজ কিছু নয়। কারণ ইতিমধ্যে আমি ব্যক্তিগত জীবন খুইয়েছি। এভাবেই আমি সবসময় মানুষের কাছে উপস্থাপিত হই।’ বালোতেল্লির আগের বান্ধবী ছিলেন রাফেল্লা ফিকো। ভালোবাসার চিহ্ন হিসেবে পৃথিবীতে এনেছেন কন্যা পিয়াকে। ডিসেম্বরে পিয়া পৃথিবীতে আসে। কিন্তু বালোতেল্লি এখনো কন্যা দর্শন করতে পারেননি। বালোতেল্লি এ প্রসঙ্গে বলেন,‘যদি এটা হয়ে থাকে, তাহলে আমার দোষ নেই।’