চুয়াডাঙ্গায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামে পানি ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে কবিখালী গ্রামে বাড়ির পাশে একটি গর্তের মধ্যে পড়ে গিয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। তারা দুজনেই ফুফাতো-মামাতো ভাইবোন। 

তারা হলো, চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালী গ্রামের মহসিন আলীর মেয়ে মোহনা খাতুন ((৯)। মোহনা পার্শ্ববর্তী কাথুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং সদর উপজেলার হানুরবারাদী গ্রামের আমিরুল ইসলামের ছেলে রিমন আলী (৭)। রিমন গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: টিভির সংবাদ শিরোনামে বিজ্ঞাপন নয়: হাইকোর্ট
 
মোমিনপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও তাদের স্বজন ছানোয়ার হোসেন জানান, রিমন আলী তার নানা মোশারফ হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় রিপন মামাতো বোন মোহনার সঙ্গে বাড়ির পার্শ্বে একটি আমবাগানে আম পাড়তে গিয়ে পাশের একটি গর্তে পড়ে যায়। রিমন ও মোহনা পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে সদর হাসপাতালে নেওয়ার পথে সাতগাড়ী নামক স্থানে তাদের মৃত্যু হলে স্বজনরা তাদেরকে বাড়ি নিয়ে যায়। পরে রিমনকে গ্রামের বাড়ি হানুরবারাড়ী নিয়ে যাওয়া হয়। 

ইত্তেফাক/কেকে